বাক বাক কুম
বাক বাক কুম
রোকনুজ্জামান
বাক বাক কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি?
চড়বে সোনার পালবি?
পালকি চলে ভিন গাঁ-
ছয় বেহারার তিন পা।
পায়রা ডাকে বাকুম বাক
তিন বেহারার মাথায় টাক।
বাক বাকুম কুম বাক বাকুম
ছয় বেহারার নামলো ঘুম।
থামলো তাদের হুকুম হাঁক
পায়রা ডাকে বাকুম বাক।
ছয় বেহারা হুমড়ি খায়
পায়রা উড়ে কোথায় যায়?
কোন মন্তব্য নেই